পারভীন মাহমুদ ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশের ৩০তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইউসেপ বাংলাদেশের ২০১৯-২০ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে পারভীন মাহমুদ এফসিএ এবং জিতেন্দ্র লাল ভৌমিক ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারপারসন এ কিউ সিদ্দিকের সভাপতিত্বে সাধারণ সভায় চাকলাদার মনসুরুল আলম এফসিএ, অধ্যাপক এম হাফিজুল ইসলাম, মোসলেহ উদ্দীন আহমেদ, ড. রুবানা আহমেদ ও উজমা চৌধুরী ২০১৯-২০ মেয়াদের জন্য ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হন।
সভায় ইউসেপ বাংলাদেশের অ্যাসোসিয়েশনের সদস্য, নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ, পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি