পারসোনা-ফ্রিডম আজকের নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আট সফল নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর এসিআই সেন্টারে ‘ক্যানভাস-ফ্রিডম-পারসোনা ফ্রিডম আজকের নারী ২০১৬’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন শিক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফারজানা ইসলাম, ফ্যাশনে সাদা কালো ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা তাহসিনা শাহিন, করপোরেটে বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, শিল্প উদ্যোগে অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী, সংগীতে শাহিন সামাদ, সমাজসেবায় বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের ব্যবস্থাপনা পরিচালক রোকসানা সুলতানা, শিল্পচর্চায় চিত্রশিল্পী আফরোজা জামিল কনকা এবং চিকিৎসাবিজ্ঞানে নাইটিঙ্গেল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ড. হোসনে আরা তাহমিন চারু। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি এবং একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ সি আই সল্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর এবং পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান। বিজ্ঞপ্তি।