
অস্ট্রেলিয়ার পার্থ এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মধ্যে যাতায়াতের দৈনিক বিরতিহীন ফ্লাইট চালু করল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। ব্রিসবেন, সিডনি এবং মেলবোর্নের পাশাপাশি পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ ইতিহাদ এয়ারওয়েজের চতুর্থ অস্ট্রেলীয় গন্তব্য। আবুধাবিতে ওয়ান স্টপ সুবিধার সঙ্গে নতুন এই ফ্লাইট জিসিসি দেশগুলোতে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে যাতায়াতের ক্ষেত্রে ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় এবং সুবিধাজনক অফার প্রদান করবে। এখন কায়রো, ডাবলিন, লন্ডন, ম্যানচেস্টার, দোহা, জেদ্দাহ, বৈরুত এবং নিউইয়র্ক শহরের সঙ্গে সঙ্গে পশ্চিম অস্ট্রেলীয় পার্থ সম্পূর্ণ সংযুক্ত হবে। মোট ২৬২ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-২০০ এয়ারক্রাফটের মাধ্যমে পার্থ রুটে নতুন এই সার্ভিস সরবরাহ করা হবে। যার ২২টি আসন পার্ল বিজনেস ক্লাসের জন্য এবং ২৪০টি আসন কোরাল ইকোনমি ক্লাসের জন্য বরাদ্দ। বাণিজ্য ডেস্ক