পায়রা বন্দর উন্নয়ন করতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের উন্নয়নে আগ্রহ দেখিয়েছে ভারত। ঢাকায় সচিবালয়ে গতকাল সোমবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাইকমিশনার আগামী ১৪-১৬ এপ্রিল ভারতের মুম্বাইতে মেরিটাইম ইন্ডিয়া সামিটে নৌপরিবহন মন্ত্রীকে ভারতের নৌপরিবহন মন্ত্রী নিতিন গাদকারীর আমন্ত্রণের বিষয়ে অবহিত করেন। মন্ত্রী সম্মেলনে অংশ নেবেন বলে জানান।