পিআরএবির নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (পিআরএবি) ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আতাউর রহমান সভাপতি ও এনসিসি ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে অর্থ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল খালেক।

ঢাকায় সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জনসংযোগ কর্মকর্তাদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় ব্যাংক খাতে জনসংযোগ পেশায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উন্নয়ন, সমন্বয় ও সংহতির জন্য পিআরএবির মতো একটি সংগঠন গড়ে তোলার ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয়। বিজ্ঞপ্তি।:n:

এশিয়া ইনস্যুরেন্সের ১৫% লভ্যাংশ অনুমোদন:h:

এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস শেয়ার ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে প্রদান করা হবে।

রাজধানীর একটি ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল উল্লাহ, পরিচালক আবুল বশর চৌধুরী, আলমগীর কবির, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাহবুবুল আলম, জায়েদী সাত্তার, মোহাম্মদ আলী খোকন ও তারিক সুজাত এবং ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নজিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৪ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ২১ পয়সায় দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তি।