পিএইচপি গ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ পিএইচপি গ্রুপের সঙ্গে ‘মার্কিন ডলার-টাকা সিগাল চুক্তি’ করেছে।ফরোয়ার্ড নির্ভরশীল প্রতিষ্ঠান পিএইচপি স্টিলস স্ট্যান্ডার্ড চার্টার্ডের কাছে সহজ, দ্রুত ও সাশ্রয়ী উপায়ে ফরোয়ার্ডিংয়ের অভিনব সমাধান চেয়েছিল।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ও পরিচালক আলী হোসেইন চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব চিটাগাং অ্যান্ড কমোডিটি করপোরেট মাহফুজুর রহমান ও গ্লোবাল মার্কেটসের আলমগীর মোরশেদ উপস্থিত ছিলেন।আশা করা হচ্ছে, এই চুক্তিটি বাংলাদেশের ডেরিভেটিভ মার্কেটের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। বাংলাদেশের প্রথম কমোডিটি হেইজ, প্রথম ইন্টারেস্ট রেট ডেরিভেটিভ ও প্রথম ফরেন এক্সচেঞ্জ অপশন লেনদেনের মতো এই চুক্তিটির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ডেরিভেটিভ মার্কেটের জন্য আরও একটি মাইলফলক অর্জন করল। বিজ্ঞপ্তি।