পিএইচপি প্রথম মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পিএইচপি প্রথম মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন কাল সোমবার থেকে ডিএসইতে শুরু হবে। ফান্ডটির ক্যাটাগরি হবে ‘এ’। ডিএসই ট্রেডিং কোড ‘PHPMF1’ ও কোম্পানি কোড ১২১৮২।পিএইচপি প্রথম মিউচুয়াল ফান্ড জানায়, প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের বাজারমূল্য অনুযায়ী প্রতিটি ইউনিটের প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১০.৩৭ টাকা। ওই হিসাব অনুযায়ী মোট সম্পদ ও দায় বিবেচনা করে বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির মোট সম্পদের দাম ২০৭,৪৮,১৩,৯৫৪.৫৪ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী ২০৪,০১,৩৪,৯৯৫.৫০ টাকা।ডিএসই সূত্রে জানা যায়, ফান্ডটির আকার হবে ২০ কোটি ইউনিট, যার মূল্য ২০০ কোটি টাকা। ৫০০টি ইউনিটে ফান্ডটির একটি মার্কেট লট। ফান্ডটির ধরন ১০ বছর মেয়াদি ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড।