পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত নির্দিষ্ট কিছু সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউস পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার এই কমিটি গঠন করা হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে গত বৃহস্পতিবার নির্দিষ্ট কিছু সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেনের বিষয় পরিলক্ষিত হয়। বিষয়টি তদন্তে এই কমিটি গঠন করা হয়।এসইসির উপপরিচালক ইউসুফ ভূঁইয়া ও সহকারি পরিচালক জহিরুল হককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।