পিএমওকে কর্মপরিকল্পনা জানাল বিল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) নতুন চেয়ারম্যান নিহাদ কবিরের নেতৃত্বে সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বিল্ডের পক্ষ থেকে নিহাদ কবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তাঁদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বেসরকারি খাত উন্নয়ন নীতি সমন্বয় কমিটির মাধ্যমে বিল্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কাজ করে। এ পর্যন্ত সংস্থাটির উদ্যোগে ১০০টির বেশি নীতি সংস্কার করা হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎকালে বিল্ডের উপদেষ্টা আসিফ ইব্রাহিম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি