পিএসআই ঐচ্ছিক থাকবে, উঠে যাচ্ছেবাধ্যবাধকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জুন থেকে প্রাক্-জাহাজীকরণ প্রথার (পিএসআই) বাধ্যবাধকতা উঠে যাচ্ছে। তবে পিএসআই প্রথা ঐচ্ছিক করা হয়েছে।

মূলত হয়রানি কমিয়ে শুল্ক মূল্যায়ন ও শুল্কমুক্ত তথ্যসম্ভার প্রতিষ্ঠায় পিএসআই কোম্পানিগুলো সহযোগিতা অব্যাহত রাখার জন্য এ উদ্যোগ নিয়েছেন বলে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন।

অর্থমন্ত্রী আরও বলেন, পণ্যের শ্রেণীবিভাজন ও মূল্য নির্ধারণের জন্য একটি পূর্ণাঙ্গ তথ্যসম্ভার তৈরি করা হচ্ছে।

এ ছাড়া শুল্ক প্রশাসন পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে পাইলটভাবে চালু হচ্ছে। ২০১৪ সালের জুন মাস নাগাদ একটি কাগজবিহীন শুল্ক ব্যবস্থাপনা চালু করা হবে বলে অর্থমন্ত্রী জানান।