পিকাবু-তে ঈদ উইক অফার
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পিকাবু নিয়ে এল দেশের সর্ববৃহৎ অনলাইন ইলেকট্রনিকস মেলা ‘ঈদ উইক’। ‘ডেলিভারিং হ্যাপিনেস’ স্লোগান নিয়ে অনলাইন শপ পিকাবুর এ অফারে ১৫ থেকে ২২ আগস্ট পর্যন্ত টিভি, এসি, স্মার্টফোন, কিচেন অ্যাপ্লায়েন্স, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের ওপর ডিসকাউন্ট এবং অফার থাকছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ করতে পিকাবুর বিভিন্ন পেমেন্ট অপশন থেকে বেছে নিতে পারবেন পছন্দের অপশনটি (যেমন, ক্যাশ-অন-ডেলিভারি, কার্ড-সোয়াইপ-অন-ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট)। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে সুদবিহীন কিস্তির সুবিধা। পিকাবু থেকে ক্রয় করলে গ্রাহকগণ আরও উপভোগ করতে পারছেন তিন দিনের প্রোডাক্ট রিটার্ন পলিসি। অর্ডারকৃত পণ্যের ডেলিভারি ঢাকার ভেতর হলে ৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে হলে ৯৬ ঘণ্টার মধ্যে দেওয়া হবে।