পিকেএসএফের নতুন এমডি আবদুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুল করিম সম্প্রতি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সরকারের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।আবদুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন।আবদুল করিম বিভিন্ন সময় মৎস্য-প্রাণিসম্পদ, বাণিজ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ ও সেতু বিভাগের সচিব ছিলেন। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনেরও চেয়ারম্যান ও বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে বাংলাদেশ স্কাউটস ও টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি। বিজ্ঞপ্তি।