পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম।
খুলনার ফুলতলা উপজেলায় গত সোমবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক।
ফুলতলা উপজেলার আলকা গ্রামে ১৫০ থেকে ২০০টি দলিত পরিবার রয়েছে। পিছিয়ে পড়া এ সম্প্রদায়ের জন্য ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ট্রেনিং সেন্টার করা হচ্ছে বলে জানান ডেপুটি গভর্নর।