প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘পিজিডিস অনার ডে’ কমিটি-২০১৬। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর শেখ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও সাবেক লায়ন গভর্নর সৈয়দ মোদাচ্ছের আলীসহ সাবেক ও বর্তমান গভর্নররা। অনুষ্ঠানে ২৩ জন সাবেক গভর্নরকে সম্মাননা জানানো হয়। জেলা গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পোদ্যোক্তা প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এম কে বাশার ও জোন চেয়ারপারসন (ক্লাব) লায়ন খন্দকার সেলিমা রওশনকে বিশেষ সম্মাননা কোট পিন পরিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।