পিজিসিবির ১৪তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের চতুর্দশ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।সভায় পিজিসিবির শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে ১০ শতাংশ হারে নগদ ও ১৫ শতাংশ হারে বোনাস শেয়ার অনুমোদন করা হয়।পিজিসিবির চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর। এ ছাড়া কোম্পানির পরিচালকদের মধ্যে বক্তব্য দেন জামালউদ্দিন আহমেদ, আবু আলম চৌধুরী, ফয়েজ আহমেদ ও ব্যারিস্টার এম এমানুল কবীর ইমন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উল্লাহ ও কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন।মো. হারুন-উর-রশীদ সভায় কোম্পানির ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন।