পিটার বেইস এপেক্স ফার্মার পরামর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপেক্স ফার্মা লিমিটেড পিটার বেইনসকে কনসালট্যান্ট বা পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এপেক্স ফার্মার ম্যানেজমেন্ট টিম ও বোর্ডের সঙ্গে কাজ করবেন।এ ছাড়া পিটার স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে এপেক্স ফার্মাকে দীর্ঘমেয়াদি কৌশলগত ও দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবেন।গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিটার বেইনস বর্তমানে সোসেই নামে একটি জাপানি বায়োটেকনোলজি কোম্পানির নির্বাহী পরিচালক, ভারতের বায়োটেকনোলজি কোম্পানি বায়োকনের অঙ্গসংগঠন সিনজীনের প্রধান গবেষণা কর্মকর্তা এবং ভারতের বায়োটেকনোলজি কোম্পানি ফারমেন্টার চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।