পিডব্লিউসির আঞ্চলিক প্রধান আজ আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক কর, নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটার হাউসকুপারসের (পিডব্লিউসি) ভারত ও বাংলাদেশের অ্যাডভাইজরি বা পরামর্শক বিভাগের প্রধান দীপঙ্কর সানওয়ালকা তিন দিনের এক সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। ঢাকায় অবস্থানকালে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পিডব্লিউসির গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সানওয়ালকা ২০১৪ সালে পিডব্লিউসিতে যোগ দেন। তিনি আইসিসির ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি-নিষ্পত্তি পর্ষদের সদস্য। বিজ্ঞপ্তি