পিডব্লিউসির সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরীক্ষা, কর ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) সম্প্রতি ‘বাংলাদেশের পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাওয়া’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে বক্তারা বলেন, প্রযুক্তি–নির্ভরতা ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধির ওপর পোশাক খাতের অগ্রগতি নির্ভরশীল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন। এতে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, প্যাসিফিক জিনসের পরিচালক সাইদ এ তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।