প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিটল নিলয় গ্রুপের একটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কিশোরগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড (কেইজেডএল) সম্প্রতি বিশ্বখ্যাত বিশেষজ্ঞ পরামর্শদাতা প্রতিষ্ঠান পিডাব্লিউসি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে সার্ভিস চুক্তি করেছে। গত সোমবার ঢাকার মহাখালীর নিটল নিলয় গ্রুপের প্রধান কার্যালয় নিটল সেন্টারে কেইজেডএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহ্মাদ এবং পিডাব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা সহযোগী মামুন রশিদ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। চুক্তির আওতায় পিওডাব্লিউসি বাংলাদেশ কেইজেডএলকে ফিসিবিলিটি স্টাডি, মাস্টার প্ল্যান এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট সহায়তা দেবে। বিজ্ঞপ্তি