পিডিবির চেয়ারম্যানকে বিপার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়াকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার অ্যাসোসিয়েশন (বিপা)। বিপার প্রেসিডেন্ট মো. লতিফ খানের নেতৃত্বে বোর্ড মেম্বারদের একটি প্রতিনিধিদল সম্প্রতি মতিঝিলের ওয়াপদা ভবনে এ শুভেচ্ছা জানায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের দুই ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম ও গোলাম রাব্বানী চৌধুরী, পরিচালক মো. মামুন হায়দার এবং সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। বিজ্ঞপ্তি