প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান খালেদ মাহমুদকে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপপা) পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সম্প্রতি মতিঝিলের ওয়াপদা ভবনে বিপপার প্রেসিডেন্ট মো. লতিফ খানের নেতৃত্বে একটি দল তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট গোলাম রাব্বানী চৌধুরী, সেক্রেটারি জেনারেল আবদুল হালিম এবং সদস্য মো. মোজাম্মেল হোসেন। বিজ্ঞপ্তি