পিপলস ক্রেডিটের বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিপলস ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের ১৮তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ২০০৮-০৯ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কোম্পানির চেয়ারম্যান নাসিমা মাহাবুব। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হাসান আক্তার, সৈয়দ বশিরুল হক, এ এন এম দাউদুর রহমান, কামাল রহমান, ইঞ্জি. মো. রফিকুজ্জামান, এম এফ হক, নাসিমা মাহাবুব, রিফায়েতুল কাজী, লিপিকা বিশ্বাস, টিপি বিশ্বাস, মাহাবুব কাজী ও এম এ করিম খান। বিজ্ঞপ্তি।