পিপলস লিজিং ও লিডস করপোরেশনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও লিডস করপোরেশন লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেন্ট্রালাইজড ডেটাবেজড ও ওয়েব এনাবল আর্কিটেকচারের আওতাধীন ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সলিউশন সেবা প্রদানের জন্য ‘ব্যাংক আলটিমাস’ নামের একটি অটোমেটেড সফটওয়্যার ব্যবহারের বিষয়ে চুক্তিটি হয়। এতে উভয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিপত্রে সই করেন। এর ফলে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ‘ব্যাংক আলটিমাস’ নামের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সফটওয়্যার ব্যবহার করবে। বিজ্ঞপ্তি