পিপলস লিজিংয়ের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে এক টাকা) নগদ এবং পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, আগামী ২৬ জুন সকাল ১১টায় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২ মে। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ২.৭৬ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ২০.৪৪ টাকা।