পিপিপি প্রকল্পে ৫০ কোটি ডলার দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পসহ অবকাঠামো উন্নয়নে ৫২ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ বাংলাদেশের প্রায় ৪৩১ কোটি টাকার সমান (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে)। এডিবির পরিচালনা পর্ষদের এক সভায় এই আর্থিক সহায়তা অনুমোদন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পিপিপি প্রকল্পে দেওয়া হবে ৫০ কোটি ডলার। এর বিপরীতে সুদহার নির্ধারিত হবে বাজার দর অনুযায়ী। আর বাকি ২ কোটি ৬০ লাখ ডলার দেওয়া হবে গ্রামাঞ্চলে ছোট ও মাঝারি আকারের নবায়নযোগ্য জ্বালানি খাতে।

এদিকে পিপিপি প্রকল্পের উন্নয়ন ও অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সক্ষমতা বাড়াতে আরও সাড়ে ৭ লাখ ডলারের কারিগরি সহায়তাও অনুমোদন করেছে এডিবি।