পিপিপিতে কর অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) বিনিয়োগ আকর্ষণের জন্য এ খাতে কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার। পিপিপির আওতায় নির্মিত জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এলিভেটেড অ্যান্ড অ্যাট-গ্রেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে ইত্যাদি অবকাঠামো নির্মাণে এ কর অব্যাহতি দেওয়ার কথা বাজেট প্রস্তাবে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অবশ্য এ ক্ষেত্রে শর্ত থাকবে বলে জানিয়েছেন তিনি।