পিপিপির তিনটি বিষয় অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) উদ্যোগে ভবিষ্যতে যেসব প্রকল্প গ্রহণ করা হবে, সেগুলোর জন্য একটি কর্মসূচি, একটি নীতিমালা ও একটি নির্দেশিকা অনুমোদন করেছে সরকার।এগুলো হচ্ছে: সরকারি-বেসরকারি অংশীদারি কারিগরি সহায়তা অর্থায়ন (পিপিপিটিএএফ) কর্মসূচি, সরকারি-বেসরকারি অংশীদারি কারিগরি সহায়তা অর্থায়ন (পিপিপিটিএএফ) নীতিমালা এবং পিপিপি প্রকল্পে ভায়াবিলিটি গ্যাপ ফাইন্যান্সিং (ভিজিএফ) সহায়তা প্রদানসংক্রান্ত নির্দেশিকা।সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।জানা গেছে, পিপিপিটিএএফ কর্মসূচি অনুযায়ী পিপিপি কার্যালয়ে ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হবে। বৈঠকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্বতন্ত্র প্রকৌশলী নিয়োগের চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।এছাড়া পণ্য আমদানি ও ক্রয়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান পরিপালন থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে বৈঠকে।