পিপিপির বাস্তবায়নে অর্থনীতির উন্নয়ন দ্রুত হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতির দ্রুত উন্নয়ন করা সম্ভব। শিল্পমন্ত্রী আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতির পরিবর্তন হয়। কিন্তু দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে এ সংস্কৃতি পরিবর্তন করা প্রয়োজন।গতকাল মঙ্গলবার ঢাকায় ‘সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) এবং অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঢাকা স্কুল অব ইকোনমিকস এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারটি ছয়দিনব্যাপীচলমান বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ফোরামের অংশ হিসেবে আয়োজন করা হয়। এই ফোরাম আগামীবৃহস্পতিবার শেষ হবে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশনের (আইআইএফ) নির্বাহী পরিচালক নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক আবদুল হক। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দেশের অর্থনীতির দ্রুত ও টেকসই উন্নয়নের জন্য সরকারি নীতির ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশে দুর্নীতি ও অস্বচ্ছতা রোধে পিপিপি বাস্তবায়ন করা জরুরি।আলী আশরাফ বলেন, বিনিয়োগ বাড়ানো না হলে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব নয়।আবদুল হক বলেন, ‘আমরা দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছি। সুতরাং দেশের অর্থনীতির উন্নয়নের বৃহত্তর স্বার্থে পিপিপি বাস্তবায়নের ওপর অধিক গুরুত্ব দিতে হবে।’