পিপিপির ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (পিপিপি) শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৪ সালে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর বারিধারায় একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীনের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ এনায়েত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।