পিরোজপুরে বাজেট বিষয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় বক্তারা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন।বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পিরোজপুর জেলা কমিটি গতকাল সোমবার জেলা বণিক সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আকরাম হোসেন। বণিক সমিতির সভাপতি আলী আহম্মেদ খানের সভাপতিত্বে সভায় অধ্যক্ষ আবদুল জলিল আকন, হোসনেয়ারা বেগম, জিয়াউল আহসান, মইনুল আহসান, মিনারা মাহবুব, মনিকা মণ্ডল, প্রতুল ব্রহ্ম, এ কে আজাদ, সালেহউদ্দিন সেলিম ও জগৎ প্রিয় দাস বক্তব্য দেন।