পিৎ জা হাট নিয়ে এল নতুন পিৎ জা
ঈদ উপলক্ষে পিৎ জা হাট ‘চিজি-সসেজ ক্রাস্ট পিৎ জা’ নামে নতুন একটি মেন্যু নিয়ে এসেছে।ঢাকার গুলশানের পিৎ জা হাটে গতকাল সোমবার ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী, কণ্ঠশিল্পী তপু ও তিশমা, অভিনেত্রী-মডেল শারমিন লাকি এবং মুনমুন নতুন স্বাদের এই পিৎ জার উদ্বোধন করেন।চিজ ও সসেজের স্বাদে ভরা দ্বিগুণ স্বাদের নতুন চিজি-সসেজ ক্রাস্ট পিৎ জায় রয়েছে ভোক্তাদের পছন্দের চিকেন ক্লাসিক, পোলো হ্যাভেন, স্পেনিশ ডিলাইট, চিকেন ইটালিয়া, স্পাইসি চিকেন, রাস্টিকা ও ল্যাটিন স্পাইসি হট। পিৎ জা হাট দেশে আট বছর ধরে প্রায় ছয় লাখ ভোক্তাকে পিৎ জা পরিবেশন করেছে। যেখানে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ৯৭৫ জন ভোক্তা পদার্পণ করেন। পিৎ জার পাশাপাশি বিভিন্ন স্বাদের অ্যাপেটাইজার, পাস্তা এবং ডেজার্টও পরিবেশন করে থাকে পিৎ জা হাট।আক্কু চৌধুরী বলেন, ‘নতুন এই চিজি-সসেজ পিৎ জা ভোক্তাদের এক অভিনব অভিজ্ঞতা দেবে। আমরা সাশ্রয়ী মূল্যে অনন্য স্বাদের সব খাবার পরিবেশন করি। আপনাদের সেরা মান ও চমৎ কার সেবা-পরিবেশনার মাধ্যমে অনন্য ডাইনিং অভিজ্ঞতা দিতে আমরা সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’উল্লেখ্য, ২০০৩ সালের ৬ ডিসেম্বর ঢাকার গুলশানে ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট চালুর মধ্য দিয়ে চেইন রেস্টুরেন্ট হিসেবে পিৎ জা হাট বাংলাদেশে যাত্রা শুরু করে। ট্রান্সকম ফুডস লিমিটেড হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকমের একটি অঙ্গ প্রতিষ্ঠান। পিৎ জা হাটের পাশাপাশি ট্রান্সকম বাংলাদেশে কেন্টাকি ফ্রাইড চিকেন তথা কেএফসিরও ফ্র্যাঞ্চাইজি। বিজ্ঞপ্তি।