পিৎজা হাট এবার নিয়ে এল নতুন খাদ্য চিজি বাইটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের সামনে মজাদার ও অভিনব স্বাদের খাবার পরিবেশনের ধারাবাহিকতায় পিৎজা হাট এবারে ‘চিজি বাইটস’ নামে নতুন আরেকটি খাবার নিয়ে এসেছে।গতকাল বৃহস্পতিবার ঢাকার গুলশানে পিৎজা হাটে ট্রান্সকম ফুডস্ লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরি, অভিনেত্রী ও মডেল শারমিন লাকি, কণ্ঠশিল্পী তিশমা ও তপু এবং অভিনেত্রী বন্যা মির্জা ‘চিজি বাইটস’ নামের এই খাবারের উদ্বোধন করেন। ‘চিজি বাইটস’ একটি বাইট-সাইজের পিৎজা। যাতে রয়েছে চিজ ভর্তি। এটি পিৎজা হাটের নতুন মেন্যুর একটি অংশ যার মধ্যে রয়েছে ৯টি নতুন পিৎজা এবং ৪টি নতুন স্বাদের অ্যাপেটাইজারস, সালাদ ও পাস্তাসহ মোট ১৩টি নতুন খাবার। নতুন মেন্যুতে রয়েছে: পাস্তা-পেনে, ফিউজিলি, স্প্যাগেটি ও ম্যাকারনি। যেগুলো পরিবেশিত হয় অ্যারাবিয়াটা, স্পাইসি টমেটো, মাশরুম সস এবং বোলোনেইজ দিয়ে।আক্কু চৌধুরী বলেন, ‘নতুন এই চিজি বাইটস ভোক্তাকে দেবে এক অভিনব স্বাদের অভিজ্ঞতা। এটি বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার মতোই একটি আইটেম। ভোক্তাদের সেরা মান, চমৎকার সার্ভিস ও অনন্য ডাইনিং অভিজ্ঞতা দিতে আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, ২০০৩ সালের ৬ ডিসেম্বর ঢাকার গুলশানে ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট চালুর মধ্যদিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট হিসেবে পিৎজা হাট যাত্রা শুরু করে। এরপরে চট্টগ্রামের জিইসি মোড়ে পিৎজা হাটের দ্বিতীয় এবং ঢাকার ধানমন্ডির সাত মসজিদ রোডে তৃতীয় আউটলেট চালু হয়। প্রসঙ্গত, ট্রান্সকম ফুডস লিমিটেড দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকম-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। পিৎজা হাট-এর পাশাপাশি ট্রান্সকম বাংলাদেশে কেএফসিরও (কেন্টাকি ফ্রাইড চিকেন) ফ্র্যাঞ্চাইজি। বিজ্ঞপ্তি।