পিৎজা হাট ডেলিভারিতে নতুন মেন্যু যোগ হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার পিৎজা হাট গুলশানে ট্রান্সকম ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী এবং জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুনমুন পিৎজা হাট ডেলিভারির মিরপুরে নতুন মেন্যু উদ্বোধন করেন।এর ফলে মিরপুরবাসী ঘরে বসেই পিৎজার পাশাপাশি উপভোগ করতে পারবে ব্র্যান্ড নিউ পিৎজা মিয়া ও ইতালিয়ান রোলসের স্বাদ। আক্কু চৌধুরী এ সময় বলেন, ‘সেরা স্বাদ ও মান আপনার ঘরের দুয়ারে পৌঁছে দেওয়াই পিৎজা হাট ডেলিভারি’র লক্ষ্য।’ অর্ডার পাওয়ার ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকের দুয়ারে পৌঁছে দেওয়া হয় গরম গরম সব পিৎজা। হটলাইন ০৯৬১৩-৯৯৯৯৯৯-এ কল করে গ্রাহকেরা ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন। বিজ্ঞপ্তি।