প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিৎজা হাট ভোক্তাদের কথা মাথায় রেখে বিশ্বমান বজায় রেখেই প্রতিনিয়ত তাদের খাবারে নিয়ে আসছে নতুনত্বের ছোঁয়া। তারই ধারাবাহিকতায় পিৎজা হাট এবার নিয়ে এসেছে ‘থিন ক্রাস্ট পিৎজা’। গত মঙ্গলবার পিৎজা হাটের গুলশান শাখায় ট্রান্সকম ফুডসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী মেন্যুতে আরও কিছু সংযোজনের সঙ্গে নতুন এই ‘থিন ক্রাস্ট হ্যান্ড স্ট্রেচড পিৎজা’র ঘোষণা দেন। অনুষ্ঠানে টেলিভিশন-ব্যক্তিত্ব শারমিন লাকী, অভিনেত্রী বন্যা মির্জা, তুষ্টি, সংগীতশিল্পী তপু এবং উপস্থাপিকা মুনমুন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।