পীরগঞ্জে বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসম্মত বীজ ও ভেজালমুক্ত সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নবাব মার্কেটে সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) বীজ ও সার ডিলার সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৩০ জন ডিলার উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির সভাপতি মো. এনামুল হক। সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল করিম, কোষাধ্যক্ষ অজিত কুমার রায়, মাঈনউদ্দীন আহমদ, মো. নাসিরউদ্দীন, লিয়াকত আলী, এনামুল কবির ও আবু বক্কর সিদ্দিক।বক্তারা বিএডিসির বীজ ডিলারদের সার ডিলার হিসেবে দেওয়া সরকারি অনুমোদনের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর দাবি জানান।