পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে ‘মাহিন্দ্র ট্রাক্টরের’ একটি বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম গত বৃহস্পতিবার বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী, এম এ গফ্ফার, মোস্তফা আলম এবং মহিন্দ্র ট্রাক্টরের স্থানীয় পরিবেশক বেলায়েত ট্রেডার্সের মালিক এ কে এম মঈনুল হোসেন। এ কে এম মঈনুল হোসেন জানান, এই বিক্রয়কেন্দ্রে নগদ ও কিস্তিতে মাহিন্দ্র ট্রাক্টর বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ক্রেতাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে মাহিন্দ্র ট্রাক্টরের তিন দিনব্যাপী এক প্রদর্শনীরও আয়োজন করা হয়, যা গতকাল শনিবার শেষ হয়েছে।