পীরগাছায় আলুচাষিদের মধ্যে ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুরের পীরগাছায় প্রান্তিক আলুচাষিদের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রংপুর শাখার ব্যবস্থাপক আতোয়ার রহমান সরকার সম্প্রতি এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন ৪০ জন প্রান্তিক আলুচাষির হাতে মোট ৪০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলুচাষি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংকের রংপুর শাখার ঋণ বিভাগের প্রধান মোজাহারুল ইসলাম, আলুচাষি ফজলুল হক, আজগার আলী, মোফাজ্জল হোসেন প্রমুখ।