পীরগাছায় ঈদের বাজার জমজমাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলায় এখন ঈদের বাজার জমজমাট। এখানকার বিপণিবিতান ও হাটবাজারগুলোতে দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত চলে ক্রেতাদের কেনাকাটা।উপজেলা সদরের রাজা নিউমার্কেট, কলেজ রোড, সোনালী ব্যাংক রোড, বালিকা বিদ্যালয় রোড, স্টেশন নিউমার্কেট, গরিবের মার্কেট, কদমতলা মার্কেট, চৌধুরানী বাজারের আলম মার্কেট, ইউপি সুপার মার্কেট ঘুরে দেখা গেছে, সর্বত্র শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শার্ট, প্যান্ট ও ব্যাপকহারে বিক্রি হচ্ছে। আর জুতা ও প্রসাধনীর দোকানেও রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।তবে এবার দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষজন কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন এবং তাঁদের অনেকেই গরিবের মার্কেটে কম দামের দোকানগুলোতে যাচ্ছেন।এদিকে দর্জির দোকান ও স্বর্ণালংকারের দোকানগুলোতেও দিনরাত কাজ চলছে।