পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু হবে পুঁজিবাজার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারকে আগামী ছয় মাসের মধ্যে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া এই বছরের মধ্যেই দীর্ঘমেয়াদি সরকারি বিনিয়োগ ফান্ড চালু করার কথাও জানান তিনি।আজ দুপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ হস্তান্তর-সম্পর্কিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান।বিডিবিএল ২০১০ সালের অর্জিত মুনাফা থেকে পাঁচ কোটি টাকা লভ্যাংশ অর্থমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন স্থিতিশীল। শেয়ারের দাম বাড়ছে-কমছে। তবে ছয় মাসের মধ্যে পুঁজিবাজারকে পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ রাষ্ট্রীয় কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।