পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করছেন কিছু বিনিয়োগকারী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আজ মঙ্গলবার বেলা দেড়টা থেকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে তিনি কিছু বলেন না। কারণ, এই শেয়ারবাজার দুষ্টু শেয়ারবাজার।’শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে বিনিয়োগকারীরা বিক্ষোভ করছেন। বিক্ষোভকালে বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘অর্থমন্ত্রীর কাছ থেকে শেয়ারবাজারকে দুষ্টু বাজার বলা কোনোভাবেই মানা যায় না। তিনি আমাদের সবার অভিভাবক। অভিভাবকের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই কাম্য নয়’।