পুঁজিবাজার নিয়ে কথা কম বলাই ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেছেন, ‘পুঁজিবাজার নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো।’ আজ সোমবার দুপুরে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সালমান এফ রহমান বলেন, ‘আমরা বাজার স্থিতিশীল করার চেষ্টা করছিলাম। বাজার তো স্থিতিশীল হয়ে গিয়েছিল। তবে আজকের বাজার একটু খারাপ রয়েছে।’ বিএপিএলসির সভাপতি আরও বলেন, ‘আমার মনে হয়, পুঁজিবাজারের ব্যাংকের বিনিয়োগসংক্রান্ত বিষয়ে কিছুটা পরিষ্কার হওয়া দরকার। কোথাও কোথাও বলা হচ্ছে, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হবে কেবল পরিশোধিত মূলধনের ওপর ভিত্তি করে। এটা আসলে ভুল। ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন, রিজার্ভ ও রিটেইন আর্নিংসহ মোট মূলধনের ওপর ভিত্তি করেই এটা ধরা হবে।’সালমান এফ রহমান বলেন, ‘গত রোববার অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা হলো, ব্যাংকগুলো মূলধনের ৪০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের বিধান রেখেই কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। এতে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ শিগগিরই কমার কোনো সুযোগ নেই। এটা একটা আন্তর্জাতিক চর্চা।’ তাই এটা বাজারের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।