পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ডিএসই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই কর্তৃপক্ষ বলেছে, অর্থমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। এ ধরনের বক্তব্য দেশের ভেতর এবং বাইরে বাজারের জন্য খারাপ ‘সিগনাল’ বয়ে আনবে। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএসইর পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।গতকাল সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে তিনি কিছু বলেন না। কারণ, এই শেয়ারবাজার দুষ্টু শেয়ারবাজার।’