পুঁজিবাজার-বান্ধব বাজেট চায় সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরে পুঁজিবাজার-বান্ধব বাজেট চেয়ে সুপারিশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ মঙ্গলবার দুপুরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে এই সুপারিশ করে সিএসইর একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে সিএসইর সভাপতি আল মারুফ খান নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন, সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদসহ দুজন পর্ষদ সদস্য।পরে আল মারুফ খান সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছরের বাজেট বিষয়ে কমিশনের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সিএসইর পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রস্তাবনাটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও জানানো হবে।আল মারুফ খান আরও বলেন, ‘আগামী বাজেট কর-বান্ধব ও পুঁজিবাজার-বান্ধব হতে হবে, যা আমরা সবাই চাই। আর এ বিষয়ে আলোচনা আমরা এখনই শুরু করতে চাই। যাতে করে অর্থমন্ত্রী এ বিষয়ে যথেষ্ট সময় পান।’এদিকে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব সম্পর্কে সিএসই সভাপতি বলেন, ‘এ বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আইন মেনে কার্যক্রম পরিচালনা করতে চাই।’