পুঁজিবাজার বিষয়ে সিলেটে এসআর ক্যাপিটালের আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান এসআর ক্যাপিটাল লিমিটেডের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল শনিবার এক সুধী সমাবেশ ও পুঁজিবাজারে বিনিয়োগের কৌশল শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমদ। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালাহউদ্দিন আহমদ খান। অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। কোম্পানির পরিচালক আতাউল্লাহ সাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসআর ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ও পরিচালক এম এ গণি।