পুঁজিবাজার মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে তিন দিনব্যাপী পুঁজিবাজার মেলা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সম্মেলনকেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো, ২০১৫’ শীর্ষক এ মেলার আয়োজক অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক ডটকম।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমান। অর্থসূচক ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক কামরুন্নাহার শরমিন ও বিআইসিএমের নির্বাহী সভাপতি আবদুল হান্নান জোয়ারদার এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী।