পুঁজিবাজারে আজও বড় দরপতন
আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ১৩৫.৮৯ পয়েন্ট কমে ৫,৩৭৬.৩০ পয়েন্টে দাঁড়ায়। আজ মোট ২৫৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ৩৯টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৩৪৪ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ৯৬ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—বেক্সিমকো, তিতাস গ্যাস, আফতাব অটো, পিএলএফএসএল, স্কয়ার ফার্মা, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসআরএম স্টিল, বেক্সটেক্স ও আরএন স্পিনিং।আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের আট মিনিটের দিকে সূচক ২৮ পয়েন্ট বেড়ে যায়। তবে এ ঊর্ধ্বমুখী ধারা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের প্রথম আধঘণ্টা শেষে সূচক কমতে শুরু করে, যা প্রথম ঘণ্টা শেষে আরও দ্রুত হয়। এরপর থেকে দিনভর সূচক কমার ধারা অব্যাহত ছিল।আজ সিএসইতে সাধারণ মূল্যসূচক ২৬৪.৫৪ পয়েন্ট কমে ৯,৬৭০.৩২ পয়েন্টে দাঁড়ায়। আজ মোট ১৬১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে পাঁচটির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৫১ কোটি টাকার।