পুঁজিবাজারে আজও সূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবারও সূচক কমেছে। এর পাশাপাশি কমেছে বেশির ভাগ শেয়ারের দাম। তবে সারা দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। গতকাল মঙ্গলবারও উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা এখনো ফিরে আসেনি। অনেকে বাজারে ফিরে এলেও আস্থার সংকটের কারণে নিজেদের পুঁজি খাটাতে ভয় পাচ্ছেন। এর ফলে বাজারে অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতে ডিএসই সাধারণ মূল্যসূচক ১৪২ পয়েন্ট কমে যায়। এরপর একাধিকবার সূচক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিন শেষে সূচক ১৫৪ দশমিক ৯০ পয়েন্ট কমে ৬০১৮ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়ায়। গতকালও ডিএসইতে ২১৬ পয়েন্টের পতন হয়।আজ ডিএসইতে মোট ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির কমেছে ১৯২টির ও অপরিবর্তিত রয়েছে ১০টি। ডিএসইতে আজ মোট ৫৭৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৮৯ কোটি টাকা কম। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ৯৬২ কোটি টাকার লেনদেন হয়।এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, ডিএসইতে আজ ব্যাংকিং, প্রকৌশল, বিমা, প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ ও বস্ত্র খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এ ছাড়া সিমেন্ট, সিরামিক ও আইটি খাতের সব কটি প্রতিষ্ঠানের দাম কমে যায়। কমেছে টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের দামও।অপরদিকে, আজ সিএসইতে দিনের লেনদেন শেষে সূচক ৩৯৫ দশমিক ২০ পয়েন্ট কমে ১৬৯৬৪ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে মোট ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সটেক্স, প্রাইম ফিন্যান্স, আইডিএলসি, লঙ্কাবাংলা ফিইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স ও ব্র্যাক ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে রেকিট বেনকিজারের শেয়ারের দাম। এ ছাড়া এশিয়া ইনস্যুরেন্স, আইডিএলসি, প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, প্রাইম ফিন্যান্স, এসিআই ফর্মুলেশন, লিব্রা ইনফিউশন, পপুলার লাইফ ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক ও আইসিবি প্রথম এনআরবি মিউচুয়াল ফান্ড দাম বাড়ায় শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডসের শেয়ারের দাম। এ ছাড়া সিএমসি কামাল, প্রাইম ইনস্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, তাল্লু স্পিনিং, রহিমা ফুড, বিডি অটোকার, কাশেম ড্রাইসেল, সায়হাম টেক্সটাইল ও ইমাম বাটন দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।