পুঁজিবাজারে আসতে মডার্ন স্টিল মিলসের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের হাত ধরে বাজারে আসবে মডার্ন স্টিল মিলস লিমিটেড। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্ব পালন করবে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। আইসিবির কার্যালয়ে এ-সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মডার্ন স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও আইসিবির মহাব্যবস্থাপক কামাল হোসেন চৌধুরী এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা খন্দকার কায়েস হাসান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতনপুর গ্রুপের চেয়ারম্যান মাকছুদুর রহমান এবং লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি