পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচক ও লেনদেন বেড়েছে।আজ দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১২৯.৬৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৫,৬১২.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে আজ দিনের শুরু থেকেই সূচকের ওঠানামা ছিল চোখের পড়ার মতো। দিনের শুরুতে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ৪৯ পয়েন্ট পড়ে যায়। এরপর ২৫ মিনিটের মাথায় সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের আধা ঘণ্টা পর সূচক আবার ৭ পয়েন্ট কমে যায়। বেলা ১১টার ৩৫ মিনিটের পর থেকে সূচক ঘুরে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।ডিএসইতে আজ তালিকাভুক্ত ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২২৮টির, কমেছে ১৭টির ও অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪২ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ৩০৭ কোটি টাকা লেনদেন হয়।আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, আফতাব অটো, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, আর এ কে সিরামিকস, পিপলস লিজিং ও ম্যাকসন স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৬১.১৭ পয়েন্ট বেড়ে ১৫,৬৭৪.৪০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭১টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। সিএসইতে আজ ৭২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ৪০ কোটি টাকার লেনদেন হয়।