পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবারও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ছয় দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় অতিবাহিত হলো দুই স্টক এক্সচেঞ্জে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচক বেড়েছে। তবে লেনদেন কিছুটা কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৯ বাড়ে। দুপুর ১২টার দিকে সূচক সামান্য কমলেও বেলা পৌনে ১২টায় সূচক ৮৫ পয়েন্ট বাড়ে। তবে লেনদেন শেষ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৬৫১৪.০৯ পয়েন্টে দাঁড়ায়। এ নিয়ে ছয় দিনে ডিএসইতে সূচক বাড়ল ৩৯০ পয়েন্ট।আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২টি প্রতিষ্ঠানের দাম। কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ৪১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬৩ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সটেক্স, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, আফতাব অটো, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, ইউসিবিএল ও শাহজালাল ইসলামী ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ১২০.২৭ পয়েন্ট বেড়ে ১৮২৭৮.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৮ কোটি টাকা কম।